শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের… | আই নিউজ বিডি

যশোর

শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের বধূরা!

****
Eidok-এ শেয়ার
শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের বধূরা!
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার শাখারীগাতী গ্রামে দেখা যাচ্ছে শীতের এক ব্যস্ততম দৃশ্য। বাঙালী ঐতিহ্য কুমড়ো বড়ি তৈরির দৃশ্য। কচি রোদে শুকাতে দেওয়া সারি সারি বড়ি যেন জানান দিচ্ছে শীত চলে এসেছে, আর তার সঙ্গে জমে উঠেছে নারীদের মৌসুমি কর্মযজ্ঞ।

তাদের সাথে কথা বলে জানাযায়, প্রতি বছরের মতো এবারও শীতকে সামনে রেখে নিজেদের চাহিদানুযায়ী কুমড়ো বড়ি তৈরির প্রস্তুতি অনেক আগেই শুরু করেছেন। কুমড়ো ধোয়া, কুচি করা, ডাল ভিজিয়ে পেস্ট তৈরি, মসলা মেশানো—এসব কাজে সারা দিন কেটে যায়। সকালে বড়ি দিয়ে শুকানোর পর দুপুরের রোদে তা উল্টে দেওয়া হয়। এমন করে তিন-চার দিন রোদে শুকানোর পরই বড়ি খাবার উপযোগী হয়। শাখারীগাতী গ্রামের আমেনা খাতুন বলেন, আমরা ছোটবেলা থেকেই মায়ের কাছে বড়ি বানানো শিখেছি। শীত এলেই যেন ঘরে এক ধরনের উৎসবের সৃষ্টি হয়। সবাই মিলে গল্প করতে করতে বড়ি বানানো এটার আনন্দই আলাদা। যদিও এখন এদৃশ্য নেই বল্লে চলে। মানুষ এখন কুমড়ো বড়ি স্থানীয় বাজারঘাট, এমনকি অনলাইন অর্ডারের মাধ্যমেও ক্রয় করেন। জানাযায়, প্রতি কেজি বড়ির পাইকারি দাম প্রকার ভেদে ২০০ থেকে ২৫০ টাকা, আর খুচরা বাজারে বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। বাংলার প্রতিটা ঘরে সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও কুমড়ো বড়ি তৈরি একটি ঐতিহ্য। শীতের রোদে শুকাতে দেওয়া বড়ির সারি আজ শুধু একটি খাবার তৈরির গল্প নয়; এটি গ্রামীণ নারীর পরিশ্রম, ঐতিহ্য, দক্ষতা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রতিচ্ছবি।

Komentari 0

Nema komentara

povezani članci

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Vijesti iz okruga বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Vijesti iz okruga মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Vijesti iz okruga প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Vijesti iz okruga মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Vijesti iz okruga রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Vijesti iz okruga খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Vijesti iz okruga রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 56 Views