শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের… | আই নিউজ বিডি

যশোর

শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের বধূরা!

****
Eidok-এ শেয়ার
শীতের দিনে কুমড়ো বড়ি প্রস্তুতে ব্যস্ত যশোরঞ্চলের প্রত্যান্ত গ্রামের বধূরা!
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার শাখারীগাতী গ্রামে দেখা যাচ্ছে শীতের এক ব্যস্ততম দৃশ্য। বাঙালী ঐতিহ্য কুমড়ো বড়ি তৈরির দৃশ্য। কচি রোদে শুকাতে দেওয়া সারি সারি বড়ি যেন জানান দিচ্ছে শীত চলে এসেছে, আর তার সঙ্গে জমে উঠেছে নারীদের মৌসুমি কর্মযজ্ঞ।

তাদের সাথে কথা বলে জানাযায়, প্রতি বছরের মতো এবারও শীতকে সামনে রেখে নিজেদের চাহিদানুযায়ী কুমড়ো বড়ি তৈরির প্রস্তুতি অনেক আগেই শুরু করেছেন। কুমড়ো ধোয়া, কুচি করা, ডাল ভিজিয়ে পেস্ট তৈরি, মসলা মেশানো—এসব কাজে সারা দিন কেটে যায়। সকালে বড়ি দিয়ে শুকানোর পর দুপুরের রোদে তা উল্টে দেওয়া হয়। এমন করে তিন-চার দিন রোদে শুকানোর পরই বড়ি খাবার উপযোগী হয়। শাখারীগাতী গ্রামের আমেনা খাতুন বলেন, আমরা ছোটবেলা থেকেই মায়ের কাছে বড়ি বানানো শিখেছি। শীত এলেই যেন ঘরে এক ধরনের উৎসবের সৃষ্টি হয়। সবাই মিলে গল্প করতে করতে বড়ি বানানো এটার আনন্দই আলাদা। যদিও এখন এদৃশ্য নেই বল্লে চলে। মানুষ এখন কুমড়ো বড়ি স্থানীয় বাজারঘাট, এমনকি অনলাইন অর্ডারের মাধ্যমেও ক্রয় করেন। জানাযায়, প্রতি কেজি বড়ির পাইকারি দাম প্রকার ভেদে ২০০ থেকে ২৫০ টাকা, আর খুচরা বাজারে বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। বাংলার প্রতিটা ঘরে সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও কুমড়ো বড়ি তৈরি একটি ঐতিহ্য। শীতের রোদে শুকাতে দেওয়া বড়ির সারি আজ শুধু একটি খাবার তৈরির গল্প নয়; এটি গ্রামীণ নারীর পরিশ্রম, ঐতিহ্য, দক্ষতা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রতিচ্ছবি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 20 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 34 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 ভিউ