বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক
জেলা প্রশাসক তাছলিমা আক্তার:
মানবিক সেবা ও উন্নয়ন অগ্রযাত্রায় আশার আলো
স্টাফ রিপোর্টার:
বরগুনা জেলার প্রশাসন ব্যবস্থায় নতুন উদ্দীপনা ও আশার প্রতীক হয়ে উঠে এসেছেন সদ্য যোগদান করা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ তাছলিমা আক্তার। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মানবিকতা, আন্তরিকতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে একের পর এক কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন। প্রথমবারের মতো বরগুনা একজন নারী জেলা প্রশাসক পাওয়ায় জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ইতিবাচক সাড়া।
জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার
শীত মৌসুমের শুরুতে তিনি ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি ব্যবস্থাপনায় অসহায়, শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন, শিক্ষা সহায়তা এবং সামাজিক সুরক্ষায় উদ্যোগ নিচ্ছেন,
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলার বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, রাস্তা-ঘাট এবং নদীভাঙনসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ শুরু করেন। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে তিনি বাস্তব সমস্যাগুলো খুব কাছ থেকে জেনেছেন এবং সমাধানের উদ্যোগ নিয়েছেন।
জেলা প্রশাসক তাছলিমা আক্তার: মানবিক সেবা ও উন্নয়ন অগ্রযাত্রায় আশার আলো
জেলার প্রতিটি উপজেলা, শহর ও সুবিধাবঞ্চিত এলাকায় সরেজমিন পরিদর্শন শুরু করেন। জনগণের সমস্যা জানার পাশাপাশি চলমান উন্নয়নকাজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি। এ ছাড়া সরকারি সেবা সহজ করতে নেওয়া পদক্ষেপ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
মানবিক সেবা ও উন্নয়ন অগ্রযাত্রায় আশার আলো
জেলার উন্নয়ন, নদীভাঙন রোধ, নৌযোগাযোগ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা — প্রতিটি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সূচনা শুরু করেছেন তিনি। স্থানীয় নেতৃত্ব, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করছেন এই জেলা প্রশাসক।
নতুন জেলা প্রশাসক বলেন, “বরগুনাকে একটি উন্নত, নাগরিকবান্ধব ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সুশাসন এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” উন্নয়ন ও জনসম্পৃক্ত প্রশাসন গঠনে তাঁর এই দৃষ্টিভঙ্গি ইতোমধ্যে প্রশংসিত হয়েছে সরকারি বিভিন্ন মহল, সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে।
বরগুনার উন্নয়ন সম্ভাবনা, শিক্ষা অবকাঠামো, নৌ-যোগাযোগ, জলবায়ু ঝুঁকি, সমুদ্রভিত্তিক অর্থনীতি ও পর্যটন খাত—এসব বিষয়ে তিনি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের উদ্যোগে কাজ শুরু করেছেন। জেলা প্রশাসনের দায়িত্বে তাঁর নিষ্ঠা ও দৃঢ় প্রত্যয় বরগুনাবাসীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে,
জেলাবাসীর প্রত্যাশা—এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আর বরগুনা হোক মানবিক প্রশাসন ও টেকসই উন্নয়নের উদাহরণ।
first-female-dc-barguna-tasleema-akter-development
বরগুনা #জেলা_প্রশাসক #তাছলিমা_আক্তার #নারী_নেতৃত্ব #BangladeshNews #বরগুনার_উন্নয়ন #DailySeshKatha #দৈনিকশেষকথা