নির্বাচন সামনে রেখে অপপ্রচার বাড়ছে: নরসিংদীতে ‘ভুয়া যোগদান’ বিতর্ক | আই নিউজ বিডি

নরসিংদী

নির্বাচন সামনে রেখে অপপ্রচার বাড়ছে: নরসিংদীতে ‘ভুয়া যোগদান’ বিতর্ক

নির্বাচন সামনে রেখে অপপ্রচার বাড়ছে: নরসিংদীতে ‘ভুয়া যোগদান’ বিতর্ক
Share on Eidok
নির্বাচন সামনে রেখে অপপ্রচার বাড়ছে: নরসিংদীতে ‘ভুয়া যোগদান’ বিতর্ক
Photo: collected

রিপোর্ট মেহেদী হাসান: 

বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত “বিএনপি থেকে জামায়াতে ইসলামে যোগদান” শিরোনামের প্রতিবেদনকে ভিত্তিহীন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কঠোর নিন্দা জানিয়েছে নরসিংদী জেলা বিএনপি।

দলটির দাবি—সংবাদে যাদের বিএনপি নেতা-কর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে, তারা কোনো সময়েই হাজীপুর ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল কেউ ছিলেন না। বরং তারা এলাকার পরিচিত জামায়াত-সমর্থক। ফলে ‘বিএনপি থেকে যোগদান’—এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

প্রকাশনা বিষয়ক সম্পাদক ও হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভূইয়া এক বিবৃতিতে বলেন— “এই সংবাদ রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। জনগণকে বিভ্রান্ত করা ছাড়া এই প্রতিবেদনের আর কোনো উদ্দেশ্য নেই।”

বিবৃতিতে আরও বলা হয়— মিথ্যা তথ্যের ভিত্তিতে এ ধরনের সংবাদ প্রকাশে নরসিংদীর সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। “সত্য বিকৃত করে বিভাজন সৃষ্টি করা অনৈতিক এবং গণমাধ্যমের দায়িত্বশীলতার পরিপন্থী,”—উল্লেখ করেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে—এ মন্তব্য করে জাহিদুল কবির বলেন,“এই সময়ে দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন অত্যন্ত দুঃখজনক। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা রক্ষা পাবে।”

তিনি ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে অনুরোধ করেন।

একই সঙ্গে যেকোনো তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি, যাতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট থাকে।

Comments 0

No comments found

Related News Articles

লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের Politics লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 50 Views নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Politics নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 120 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Politics গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 69 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Politics আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 48 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Politics পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 56 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Politics নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 69 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politics নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 99 Views