টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে নাগরপুরে… | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে নাগরপুরে মানববন্ধন

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে নাগরপুরে মানববন্ধন..
I-share sa Eidok
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে নাগরপুরে মানববন্ধন
Larawan: kuha mula sa arkibo

 


 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরবাসী।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সামনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

দীর্ঘদিন ধরে আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্তকরণ কাজের অযথা বিলম্বে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তার দু’পাশের গাছ কাটা ও উপরিভাগ খোঁড়াখুঁড়ি করার পর বহু বছর ধরে রেখেই দেয়া হয়েছে। কয়েকটি স্পটে নামমাত্র কাজ হলেও পুরো সড়কটিই প্রায় স্থবির অবস্থায় পড়ে রয়েছে। এতে নাগরপুর থেকে টাঙ্গাইল ও মানিকগঞ্জগামী যাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে—মাসের পর মাস, বছরের পর বছর।

এ পরিস্থিতি থেকে পরিত্রাণে দ্রুততম সময়ে রাস্তার কাজ শেষ করার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন—
ইসলামি আন্দোলন নাগরপুর শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. রানা হাসান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, এবং সিএনজি–অটোরিকশা শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়ক কাজ পুনরায় শুরু ও দ্রুত শেষ করার দাবি জানান।


 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Iba pa ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Iba pa সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views