বন্দর রক্ষার দাবিতে দুর্গাপুরে  সিপিবির প্রতিবাদ সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বন্দর রক্ষার দাবিতে দুর্গাপুরে  সিপিবির প্রতিবাদ সভা

Rajesh Gour avatar   
Rajesh Gour
বন্দর রক্ষার দাবিতে দুর্গাপুরে  সিপিবির প্রতিবাদ সভা
বন্দর রক্ষার দাবিতে দুর্গাপুরে  সিপিবির প্রতিবাদ সভা
ছবি: সংগৃহীত
সারাদেশের ন্যায় দুর্গাপুরে উপজেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।..

শনিবার বেলা ৩টার দিকে উপজেলা প্রেসক্লাব মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জনমতের ইচ্ছা উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে আয়োজিত "যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে" পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদে সিপিবি এ প্রতিবাদ মিছিল ও কর্মসূচি পালন করেছে। 

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সঞ্চালনা সকরেন।  এসময় সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর,  সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান, উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতৃত্ববৃন্দ, উপজেলা কৃষক সমিতি সভাপতি আঃ মালেক সরকার সহ উপজেলা কৃষক সমিতির নেতৃবৃন্দ,  উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিমউদ্দিন সহ উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ,  উপজেলা যুব ইউনিয়ন সভাপতি রমজান আলী সরকার সহ উপজেলা যুব ইউনিয়ন নেতৃবৃন্দ,  উপজেলা আদিবাসী ইউনিয়ন সভাপতি অবনি কান্ত হাজং সহ উপজেলা আদিবাসী ইউনিয়ন নেতৃবৃন্দ,  উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান সহ উপজেলা উদীচীর নেতৃবৃন্দ, নারীসেল সহ অন্যান্য গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সভায় বক্তারা বলেন, দেশের সার্বভৌম সম্পদ কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থবিরোধী। পুলিশি হামলা সরকারের গণবিরোধী অবস্থানকে আরও স্পষ্ট করেছে। অবিলম্বে বন্দর ইজারা বাতিল ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

 

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator