কালীগঞ্জের কলেজ ছাত্রের কুড়িগ্রামে মৃত্যু | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কালীগঞ্জের কলেজ ছাত্রের কুড়িগ্রামে মৃত্যু

এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ
Eidok-এ শেয়ার
কালীগঞ্জের কলেজ ছাত্রের কুড়িগ্রামে মৃত্যু
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে একটি ছাত্রাবাস থেকে একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মৃত্যুঞ্জয় রায় (২৪)। তিনি কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, পারিবারিক বিষয়ে কিছুদিন ধরে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অর্ণব ছাত্রাবাসের দায়িত্বপ্রাপ্ত আরিফুল ইসলাম জানান, পলিটেকনিকের পরীক্ষা শেষ হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি চলে যায়। ছাত্রাবাসে কেবল কয়েকজন ছিল। দীর্ঘসময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 96 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 69 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 99 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Crime থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Crime সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Crime কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 108 Views