কালীগঞ্জের কলেজ ছাত্রের কুড়িগ্রামে মৃত্যু | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কালীগঞ্জের কলেজ ছাত্রের কুড়িগ্রামে মৃত্যু

এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ
Eidok-এ শেয়ার
কালীগঞ্জের কলেজ ছাত্রের কুড়িগ্রামে মৃত্যু
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে একটি ছাত্রাবাস থেকে একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মৃত্যুঞ্জয় রায় (২৪)। তিনি কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, পারিবারিক বিষয়ে কিছুদিন ধরে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অর্ণব ছাত্রাবাসের দায়িত্বপ্রাপ্ত আরিফুল ইসলাম জানান, পলিটেকনিকের পরীক্ষা শেষ হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি চলে যায়। ছাত্রাবাসে কেবল কয়েকজন ছিল। দীর্ঘসময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views