জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল..

Mirsarai Upazila avatar   
Mirsarai Upazila
জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল..
জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মহানগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..

শুক্রবার জুমার নামাজের পর মহানগর সিদ্দিকীয়া জামে মসজিদে এ মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, মহানগর সিদ্দিকীয়া জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর আবুল হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য বেলাল হোসেন ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফিরোজ আহম্মদ খান।

এছাড়া উপস্থিত ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রিপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল উদ্দিন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজ এবং ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সংগ্রাম কমিটির আহ্বায়ক জহির উদ্দিন রিয়াজসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ মুসল্লীবৃন্দ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator