ফেনীতে শীতবস্ত্র, বীজ, মাছের পোনা ও গাছের চারা বিতরণ উদ্বোধন | আই নিউজ বিডি

ফেনী

ফেনীতে শীতবস্ত্র, বীজ, মাছের পোনা ও গাছের চারা বিতরণ উদ্বোধন

ফেনীতে শীতবস্ত্র, বীজ, মাছের পোনা ও গাছের চারা বিতরণ উদ্বোধন
Eidok-এ শেয়ার
ফেনীতে শীতবস্ত্র, বীজ, মাছের পোনা ও গাছের চারা বিতরণ উদ্বোধন
ছবি: সংগৃহীত

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখার উদ্যোগে বিজয়ের ডিসেম্বর মাসব্যাপী ‘মানবিক কার্যক্রম–২০২৫’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকালে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের সামনে শীতবস্ত্র-কম্বল বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল
‎
‎
‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র যুগ্ম সম্পাদক এস. এম. হুমায়ূন কবির পাটোয়ারী,স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনটির বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীরা এসময় উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখার সভাপতি মোঃ ফেরদৌস কোরাইশী।
‎
‎সঞ্চালনা করেন—সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,যুব বিষয়ক সম্পাদক শারিফুল ইসলাম রাসেল।
‎
‎প্রধান অতিথি শেখ ফরিদ বাহার বলেন,
‎“মানবিক সেবাকে রাজনীতি নয়, দায়িত্ব হিসেবে নেওয়া উচিত। শীতের দিনে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
‎
‎সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন,
‎“একটি সংগঠন শুধু কর্মসূচি দিলেই দায়িত্ব শেষ নয়— মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিকতা সবচেয়ে বড় বিষয়। ফেনীতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
‎
‎বিশেষ অতিথি হুমায়ূন কবির পাটোয়ারী বলেন,
‎“দেশ-বিদেশের সবাইকে একসাথে মানবিক কাজে অংশ নিতে হবে। শীতবস্ত্র, কৃষি বীজ কিংবা চারা—সবকিছুই মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।”
‎
‎কম্বল নিতে আসা বৃদ্ধ আবদুল মালেক বলেন,
‎“অনেক দিন ধরেই একটি গরম কম্বল কেনার সামর্থ্য ছিল না। আজ পেয়েছি, আল্লাহ তাদের ভাল করুক।”
‎
‎একজন দিনমজুর কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
‎“শীতে কাজ কমে যায়। আজ কম্বল পেয়ে বাচ্চাদের জন্য একটু স্বস্তি পেলাম।”
‎
‎
‎সভাপতি মোঃ ফেরদৌস কোরাইশী বলেন,
‎“সামাজিক পরিবেশ, মানবাধিকার ও মানবিক উন্নয়ন—এ তিনটি লক্ষ্য সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। ডিসেম্বর মাসজুড়ে ফেনীর বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এ কার্যক্রম চলবে।”
‎
‎সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন,
‎“মানুষের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel