সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখার উদ্যোগে বিজয়ের ডিসেম্বর মাসব্যাপী ‘মানবিক কার্যক্রম–২০২৫’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকালে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের সামনে শীতবস্ত্র-কম্বল বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র যুগ্ম সম্পাদক এস. এম. হুমায়ূন কবির পাটোয়ারী,স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনটির বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ফেনী জেলা শাখার সভাপতি মোঃ ফেরদৌস কোরাইশী।
সঞ্চালনা করেন—সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,যুব বিষয়ক সম্পাদক শারিফুল ইসলাম রাসেল।
প্রধান অতিথি শেখ ফরিদ বাহার বলেন,
“মানবিক সেবাকে রাজনীতি নয়, দায়িত্ব হিসেবে নেওয়া উচিত। শীতের দিনে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন,
“একটি সংগঠন শুধু কর্মসূচি দিলেই দায়িত্ব শেষ নয়— মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিকতা সবচেয়ে বড় বিষয়। ফেনীতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হুমায়ূন কবির পাটোয়ারী বলেন,
“দেশ-বিদেশের সবাইকে একসাথে মানবিক কাজে অংশ নিতে হবে। শীতবস্ত্র, কৃষি বীজ কিংবা চারা—সবকিছুই মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।”
কম্বল নিতে আসা বৃদ্ধ আবদুল মালেক বলেন,
“অনেক দিন ধরেই একটি গরম কম্বল কেনার সামর্থ্য ছিল না। আজ পেয়েছি, আল্লাহ তাদের ভাল করুক।”
একজন দিনমজুর কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“শীতে কাজ কমে যায়। আজ কম্বল পেয়ে বাচ্চাদের জন্য একটু স্বস্তি পেলাম।”
সভাপতি মোঃ ফেরদৌস কোরাইশী বলেন,
“সামাজিক পরিবেশ, মানবাধিকার ও মানবিক উন্নয়ন—এ তিনটি লক্ষ্য সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। ডিসেম্বর মাসজুড়ে ফেনীর বিভিন্ন এলাকায় ধাপে ধাপে এ কার্যক্রম চলবে।”
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন,
“মানুষের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
ফেনীতে শীতবস্ত্র, বীজ, মাছের পোনা ও গাছের চারা বিতরণ উদ্বোধন | আই নিউজ বিডি
ফেনীতে শীতবস্ত্র, বীজ, মাছের পোনা ও গাছের চারা বিতরণ উদ্বোধন
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0