নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল, প্রশাসন নিশ্চুপ

A torch rally under the banner of the 'proscribed' Awami League in Faridpur went viral on social media, sparking questions.
Condividi su Eidok
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল, প্রশাসন নিশ্চুপ
Foto: archivio

ফরিদপুর জেলায় 'নিষিদ্ধ ঘোষিত' বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে একটি মশাল মিছিলের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সজীব আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে 'ফরিদপুর সিটি গ্রুপ' আইডিতে শেয়ার হওয়া পোস্টে দেখা যায়, গতকাল (৫ ডিসেম্বর) গভীর রাতে, আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে, এই মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মহাসড়ক ধরে এগিয়ে যায়।

মিছিলের অগ্রভাগে অংশগ্রহণকারীরা হাতে মশাল ধরে এবং একটি বিশাল ব্যানার বহন করে, যেখানে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দিতে শোনা যায়। ব্যানারে স্পষ্টভাবে লেখা ছিল: “অবৈধ দখলকারী ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল”। ব্যানারের নিচে উদ্যোক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে “বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখা”র নাম। এই মিছিলটি ফরিদপুর শহরের আঙ্গিনার সামনে অনুষ্ঠিত হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

যে সংগঠনটি প্রকাশ্যে নিজেদের 'নিষিদ্ধ ঘোষিত' হিসেবে পরিচয় দিচ্ছে, তার ব্যানারে রাতের বেলায় মশাল মিছিলের মতো কর্মসূচি অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। একটি নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কার্যকলাপে প্রশাসন কীভাবে নিশ্চুপ থাকতে পারে, তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে প্রশাসনিক বক্তব্য জানতে ফরিদপুর সদর সার্কেল এএসপি এবং ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর এই নীরবতা ও সাড়াহীনতা পরিস্থিতির রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন Politica ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 39 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল Politica শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 81 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী Politica কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 51 Views ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি Politica ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 71 Views দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির Politica দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 50 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম Politica আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 135 Views গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন Politica গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 63 Views