মহাদেবপুর উপজেলার বিলশিকারি সার্বজনীন দুর্গা মন্দিরে বিএনপি চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে বাবুল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি এবং নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা আমাদের সবার কামনা। তাঁর নেতৃত্ব দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শ্রী প্রদীপ কুমার কুন্ডু। প্রার্থনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী সুভাষ চন্দ্র। তাঁরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ–জাতির শান্তি, সম্প্রীতি, গণতন্ত্রের অগ্রগতি এবং সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0