উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি কেরানীগঞ্জে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি কেরানীগঞ্জে..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি কেরানীগঞ্জে..
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি কেরানীগঞ্জে..
ছবি: সংগৃহীত
প্রথমে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিলেও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তা অর্ধদিবসে সীমাবদ্ধ করেন পেশাজীবীরা। তবুও সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।..

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

প্রথমে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিলেও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তা অর্ধদিবসে সীমাবদ্ধ করেন পেশাজীবীরা। তবুও সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। অনেক রোগী পরীক্ষা–নিরীক্ষা ও ওষুধ নিতে এসে সেবা বন্ধ দেখতে পেয়ে হতাশা প্রকাশ করেন।

কর্মসূচির নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আব্দুল মালেক। তিনি বলেন,

"দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় আমরা বঞ্চিত হচ্ছি। মানুষের কথা ভেবে কর্মসূচি ছোট করা হয়েছে, তবে দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।"

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—

জি এম আলী আজগর, আমির হামজা, আবুল কালাম, অরবিন্দু অধিকার, অজিত কুমার দাস, মঞ্জুরুল হক, আব্দুল মমিন, আব্দুল মজিদ, মোঃ সাকিল, মোঃ মনিরুজ্জামানসহ আরও অনেকে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবা চালু থাকলেও নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগীরা দ্রুত সমস্যার সমাধান চান।

 

Nessun commento trovato


News Card Generator