নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশা যোগে বনপাড়ায় আসছিলেন। বাহিমালি এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, নিহত মামুনুর রশীদ সেনা সদস্য হওয়ায় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। পরবর্তীতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা Другой গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 14 Views অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ Другой অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 42 Views ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা Другой ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 172 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা Другой বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 68 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ Другой ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ Другой ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 129 Views শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল Другой শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 101 Views