নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় লালপুরের সেনা সার্জেন্ট নিহত
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশা যোগে বনপাড়ায় আসছিলেন। বাহিমালি এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, নিহত মামুনুর রশীদ সেনা সদস্য হওয়ায় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। পরবর্তীতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Autre ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 58 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Autre এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 74 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Autre ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 78 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Autre ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 65 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Autre লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 55 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Autre হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 73 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Autre হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 48 Views