যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়… | আই নিউজ বিডি

যশোর

যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল..
Eidok-এ শেয়ার
যশোর চৌগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে প্রেসক্লাব মোড়ে চৌগাছা উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি,যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, চৌগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ,চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান,বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মী, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

এ সময় তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী ধর্ম ও শিক্ষা মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 32 ভিউ সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ ধর্ম ও শিক্ষা সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 73 ভিউ শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ ধর্ম ও শিক্ষা শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 40 ভিউ ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ধর্ম ও শিক্ষা ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 66 ভিউ নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন ধর্ম ও শিক্ষা নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 151 ভিউ সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ ধর্ম ও শিক্ষা সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 67 ভিউ ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ধর্ম ও শিক্ষা ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 127 ভিউ