জেলা প্রতিনিধি,বরগুনা।।
আমতলীর বিদায়ী ইউএনও মো. রোকনুজ্জামান খানকে বিদায় উপলক্ষে রবিবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টায় লোকজ রিসোর্স সেন্টারে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বেসরকারী সংগঠন এনএসএস-নজরুল স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।
এনএসএস-এর নির্বাহী পরিচালক ও আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. রোকনুজ্জামান খান। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন আমতলীর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস সহ উপস্থিত ছিলেন এনএসএস-এর বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবী সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে ইউএনওকে এনএসএস-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।।
আমতলীর ইউএনও রোকনুজ্জামান খানকে বিদায়ী সংবর্ধনা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আমতলীর ইউএনও রোকনুজ্জামান খানকে বিদায়ী সংবর্ধনা
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি