“খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া—শহীদ শাহজাহান খানকে স্মরণে গলাচিপার আয়োজন”

গলাচিপা-দশমিনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং সাবেক এমপি শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের স্মরণে দোয়া-মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্..
Partager sur Eidok
“খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া—শহীদ শাহজাহান খানকে স্মরণে গলাচিপার আয়োজন”
Photo : collectée

 গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

৩০ শে নভেম্বর ২)৩৫ ইং

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং গলাচিপা–দশমিনা আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের স্মরণে গলাচিপায় দোয়া-মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাবা আনোয়ারা শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি পটুয়াখালী জেলা মহিলা দল ও সাবেক সভাপতি, গলাচিপা উপজেলা মহিলা দল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব আলহাজ্ব মোঃ শিপলু খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা যুবদল পটুয়াখালী এবং চেয়ারম্যান, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইখতিয়ার রহমান কবির, রফিক ইসলাম খান, মনিরুজ্জামান নেছার, রেনু আক্তার, সোহাগ মিয়া, সায়েব আলী মাতুব্বর এবং শাহাবুদ্দিন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং শহীদ শাহজাহান খানের ত্যাগ, সংগ্রাম ও মানবিকতার রাজনীতি স্মরণ করেন। তারা বলেন, “গলাচিপা–দশমিনার মানুষের হৃদয়ে শহীদ শাহজাহান খান আজও অম্লান।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি।

সঞ্চালনায় ছিলেন মোঃ আবদুস সোবাহান মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি।

শেষে দেশ ও জাতির মঙ্গল, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ শাহজাহান খানের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন Autre পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 49 Views রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ Autre রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ 58 Views বোয়ালমারীতে "নাজমুল হক নজীর : জীবন ও কবিতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত Autre বোয়ালমারীতে "নাজমুল হক নজীর : জীবন ও কবিতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 46 Views ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের Autre ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের 51 Views জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন Autre জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 74 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের Autre দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 125 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Autre স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 118 Views