গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
৩০ শে নভেম্বর ২)৩৫ ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং গলাচিপা–দশমিনা আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আলহাজ্ব মোঃ শাহজাহান খানের স্মরণে গলাচিপায় দোয়া-মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাবা আনোয়ারা শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি পটুয়াখালী জেলা মহিলা দল ও সাবেক সভাপতি, গলাচিপা উপজেলা মহিলা দল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব আলহাজ্ব মোঃ শিপলু খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা যুবদল পটুয়াখালী এবং চেয়ারম্যান, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইখতিয়ার রহমান কবির, রফিক ইসলাম খান, মনিরুজ্জামান নেছার, রেনু আক্তার, সোহাগ মিয়া, সায়েব আলী মাতুব্বর এবং শাহাবুদ্দিন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং শহীদ শাহজাহান খানের ত্যাগ, সংগ্রাম ও মানবিকতার রাজনীতি স্মরণ করেন। তারা বলেন, “গলাচিপা–দশমিনার মানুষের হৃদয়ে শহীদ শাহজাহান খান আজও অম্লান।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি।
সঞ্চালনায় ছিলেন মোঃ আবদুস সোবাহান মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি।
শেষে দেশ ও জাতির মঙ্গল, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ শাহজাহান খানের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0