নরসিংদীতে এভারকেয়ার হসপিটালের দুই দিনব্যাপী ফ্রি শিশু হৃদরোগ ক্যাম্প | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে এভারকেয়ার হসপিটালের দুই দিনব্যাপী ফ্রি শিশু হৃদরোগ ক্যাম্প

****
Eidok-এ শেয়ার
নরসিংদীতে এভারকেয়ার হসপিটালের দুই দিনব্যাপী ফ্রি শিশু হৃদরোগ ক্যাম্প
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে এভারকেয়ার হসপিটালের উদ্যাগে দুই দিনব্যাপী ফ্রি শিশু হৃদরোগ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) নরসিংদীর বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিনামূল্যে শিশু হৃদরোগ মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।

 

 ক্যাম্পে নেতৃত্ব দেন শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালটেন্ট ডা. তাহেরা নাজরীন। তিনি শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ২ডি এবং কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন।

 

সার্জারি রোগীদের সেবা দেন কার্ডিওথোরাসিক এন্ড ভাস্কুলার সার্জন ডা. সোহেল আহমেদ। ক্যাম্প উদ্বোধন করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

তারা জানান মানুষের জন্য উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতেই এই ফ্রি ক্যাম্পের আয়োজন। ক্যাম্পে রোগ নির্ণয়, বিশেষজ্ঞ পরামর্শ, ভর্তি-পূর্ব সহায়তা ও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়।

 

ডা. তাহেরা নাজরীন জানান, জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য এভারকেয়ারের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ক্যাম্পটি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

 

নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এভারকেয়ার হসপিটালের এই উদ্যোগ এলাকাবাসীর কাছে এক মানবিক সেবা হিসেবে দেখা দিয়েছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politik আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 49 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politik কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politik যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politik কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 99 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politik ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 102 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politik গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 108 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Politik নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views