৫ ম্যাচের ৩ টিতেই 'ম্যাচসেরা', একইসাথে সিরিজ সেরাও মোহাম্মদ নাওয়াজ… | আই নিউজ বিডি

৫ ম্যাচের ৩ টিতেই 'ম্যাচসেরা', একইসাথে সিরিজ সেরাও মোহাম্মদ নাওয়াজ ত্রিদেশীয় টি-টুয়েন্টিতে!

পাকিস্তান, শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ট্রাই নেশন্স টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ; যার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো কাল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে স্বাগতিক পাক-দের রাওয়ালপিন্ডিতে।..
Eidok-এ শেয়ার
৫ ম্যাচের ৩ টিতেই 'ম্যাচসেরা', একইসাথে সিরিজ সেরাও মোহাম্মদ নাওয়াজ ত্রিদেশীয় টি-টুয়েন্টিতে!
ছবি: সংগৃহীত

ডাবল লীগভিত্তিক এ টুর্নামেন্টে/সিরিজে (১৮-২৯ নভেম্বর) ফাইনাল সহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। লীগ পর্বে পাকিস্তান ৩টি, শ্রীলংকা ২টি এবং জিম্বাবুয়ে ১টি ম্যাচে জয় পায়। গতকাল ফাইনাল ম্যাচে পাকিস্তান টসে জয়লাভ করে এবং তারা শ্রীলংকা দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। 

লঙ্কান টিম কাল ফাইনালের চাপ একদমই নিতে পারেনি। ফলে তারা মাত্র ১১৪ রান করতেই সবকটি উইকেট হারায় ১৯.১ ওভারে। দলের পক্ষে বাঁহাতি তরুণ ওপেনার কামিল মিশারা একাই যা কিছুটা লড়াই করেন। মিশারা ৫৯ রান করেন ৪৭ বল খেলে। তার ইনিংসে ছিল ৪টি ছয়। 

স্বাগতিক বোলারদের মধ্যে শাহীন আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ উভয়ে ৩টি করে উইকেট নেন যথাক্রমে ১৮ ও ১৭ রানের বিনিময়ে। এছাড়া আবরার আহমেদ নেন ২টি উইকেট ১৮ রান দিয়ে। 

পাকিস্তান দল ১১৫ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে ১৮.৪ ওভারে মোটামুটি সহজেই ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ৬ উইকেটের জয় পায়; একইসাথে (সিরিজের) ট্রফি নিজেদের করে নেয়। দলের হয়ে টি-২০ তে সাম্প্রতিক সময়ে কিছুটা অফ ফর্মে থাকা বাবর আযম সর্বোচ্চ ৩৭* রান করেন ৩৪ বল থেকে। এছাড়া সাইম আইউব করেন ৩৬ রান ৩৩ বলে। শ্রীলংকার পবন রত্নায়েকে ২টি উইকেট লাভ করেন ১১ রানের বিনিময়ে। 

ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন পাক বাহিনীর মোহাম্মদ নাওয়াজ তার (৪-০-১৭-৩) বোলিংয়ের জন্য। আর "সিরিজ সেরা"-ও মনোনীত হন ঐ নাওয়াজ। তিনি ৫ ম্যাচে মাত্র ৫.৬১ ইকোনমিতে ১০ টি উইকেট নেন এবং (ব্যাট হাতে) ৩ ইনিংসে ব্যাটিং করে (৩২ বলে) ৫২ রান করেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো- মোহাম্মদ নাওয়াজ এ সিরিজে তার দলের প্রথম দুই ম্যাচ এবং ফাইনাল মিলিয়ে মোট ৩টি ম্যাচে 'সেরা প্লেয়ার' হওয়ার গৌরব অর্জন করেন! 

 

[তথ্যঃ ক্রিকবাজ।]

注释 0

没有找到评论

相关文章

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 体育新闻 নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 76 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 体育新闻 শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 102 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 体育新闻 শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 128 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 体育新闻 অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 120 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 体育新闻 শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 83 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 体育新闻 খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 136 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 体育新闻 সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 119 Views