বদলগাছীতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

অনুষ্ঠানে ফজলে হুদা বাবুল বলেন, “হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা এবং সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় তারেক রহমান দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। অতীতে হিন্দুদের ওপর ভূমি দখলের বেশিরভাগ ঘটনার সঙ্গে আওয়ামী..
שיתוף ב-Eidok
বদলগাছীতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
צילום: ארכיון

 

নওগাঁর বদলগাছীতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপিতে যোগদান করেছে। শনিবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পাহাড়পুর আদিবাসী হাইস্কুল মাঠে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম মহাসচিব ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, রবিউল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ফজলে হুদা বাবুল বলেন, “হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা এবং সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় তারেক রহমান দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। অতীতে হিন্দুদের ওপর ভূমি দখলের বেশিরভাগ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।”

তিনি আরও বলেন, দেশের সব ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতেই বিএনপি রাজনীতি করে।
ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারলেই দেশে প্রকৃত অর্থে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই פוליטיקה আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই 7 Views ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান פוליטיקה ফজলুর রহমানকে ‘ব্লাডি ইমবেসাইল’ বললেন নাসের রহমান 73 Views গোপালগঞ্জে নাশকতা ও পোশাক শিল্পে অস্থিরতা: নেপথ্যে ৯৭ জনের অর্থায়ন פוליטיקה গোপালগঞ্জে নাশকতা ও পোশাক শিল্পে অস্থিরতা: নেপথ্যে ৯৭ জনের অর্থায়ন 73 Views মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়: জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল פוליטיקה মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়: জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল 97 Views ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ פוליטיקה ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ 75 Views কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান פוליטיקה কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান 72 Views আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর פוליטיקה আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর 75 Views