পাথরঘাটার কাকচিড়া বাজারে আগুনে চারটি দোকান ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাথরঘাটার কাকচিড়া বাজারে আগুনে চারটি দোকান ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
পাথরঘাটার কাকচিড়া বাজারে আগুনে চারটি দোকান ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি..
পাথরঘাটার কাকচিড়া বাজারে আগুনে চারটি দোকান ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি..
ছবি: সংগৃহীত
পাথরঘাটার কাকচিড়া বাজারে আগুনে চারটি দোকান ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি..
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
পাথরঘাটার কাকচিড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের লঞ্চঘাট এলাকায় আজ শনিবার ভোর রাত পাঁচটার দিকে একটি চায়ের দোকান দিয়ে এই আগুনের সূত্রপাত হয়।
আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে এবং দুটি দোকান আংশিক ক্ষতি হয়েছে। পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রফিকুল ইসলাম জানান, প্রথমে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আগুনে একটি মুদির দোকান ও তিনটি চায়ের দোকান পুড়ে গেছে এবং অপর আরো দুটি দোকান আংশিক ক্ষতি হয়েছে। আনিস মিয়ার মোদির দোকান এবং জাফর, আনোয়ার ও আমিনুলের চায়ের দোকান সম্পূর্ণ পড়ে গেছে।
তিনি আরো জানান ভোর সাড়ে পাঁচটায় আমরা খবর পেয়ে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট-সার্কিট এর মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator