ছুটিতে বাড়ি এসে নিখোঁজ: যশোরের চৌগাছার পুলিশ সদস্যের সন্ধান নেই তিন… | আই নিউজ বিডি

যশোর

ছুটিতে বাড়ি এসে নিখোঁজ: যশোরের চৌগাছার পুলিশ সদস্যের সন্ধান নেই তিন দিন!

****
Eidok-এ শেয়ার
ছুটিতে বাড়ি এসে নিখোঁজ: যশোরের চৌগাছার পুলিশ সদস্যের সন্ধান নেই তিন দিন!
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহিনা আক্তার শিমা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

নিখোঁজ আক্তারুজ্জামান সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৮৪০৩০২৪৬৪৪।

জিডি সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। গত ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। পরদিন ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্ত্রী শাহিনা আক্তার জানান, “তিন দিন ধরে স্বামীর কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেছি।” তিনি আরও বলেন, আক্তারুজ্জামান তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাসায় রেখে বের হন। ফলে তাঁর সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “পুলিশ সদস্য নিখোঁজের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন دیگر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views