জয়পুরহাটে বিজিবির অভিযানে  বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাটে বিজিবির অভিযানে  বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
জয়পুরহাটে বিজিবির অভিযানে  বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার..
জয়পুরহাটে বিজিবির অভিযানে  বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার..
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ 

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার সাওতালপাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১৯শ ৮০ পিচ ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করেছে।
শনিবার (২৯ নভেম্বর) ভোরে জয়পুরহাট - ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন মংলা বিজিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করেন। 
দুপুরে  জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানায়, সাওতালপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন চোরাকারবারী দৌড়ে পালিয়ে যান। সেখানে বিজিবি সদস্যরা পলিথিন ব্যাগে মোড়ানো একটি পোটলায় উল্লেখিত ইঞ্জেকশন গুলো মালিক বিহীন করে হিলি কাস্টমসে জমা দেন। যার আনুমানিক সিজার মূল্য ২লক্ষ ৯৭ হাজার  টাকা।

বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, (পিবিজিএমএস)
জানান, সীমান্ত এলাকা মাদক, চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগনের সহযোগিতা চেয়েছেন।

No se encontraron comentarios


News Card Generator