নওগাঁ, মহাদেবপুর ধানের শীষের সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বেলা ১২ টায় মহাদেবপুর দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হলে, দোয়া পরিচালনা করেন, ৪৮ নওগাঁ ৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান, মহাদেবপুর উপজেলা বিএনপি'র সবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, মহাদেবপুর উপজেলা কৃষক দলের সাধারন-সম্পাদক মতিয়ার রহমান, বদলগাছী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো সহ মহাদেবপুর উপজেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের বেগম খালেদা জিয়ার অপসিনতা ও গণতন্ত্রের জন্য নিজেকে আপোষহীনতার কৃতজ্ঞতা জানিয়ে, দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
'Eye News BD' uygulaması
Yorumlar 0