কালুখালীতে ঘাস নাশক ছিটিয়ে ফসল নষ্ট  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালুখালীতে ঘাস নাশক ছিটিয়ে ফসল নষ্ট 

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
কালুখালীতে ঘাস নাশক ছিটিয়ে ফসল নষ্ট 
কালুখালীতে ঘাস নাশক ছিটিয়ে ফসল নষ্ট 
ছবি: সংগৃহীত
রাতের আঁধারে মুরিকাটা পেয়াজের জমিতে ঘাস নাশক ছিটিয়ে ৩ লক্ষাধিক টাকা ফসল নষ্ট করেছে দূর্বত্তরা।..

নাফিজ আহমেদঃ 

রাতের আঁধারে মুরিকাটা পেয়াজের জমিতে ঘাস নাশক ছিটিয়ে ৩ লক্ষাধিক টাকা ফসল নষ্ট করেছে দূর্বত্তরা। 

 সোমবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রাম এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম সফি মোল্লা(৬০)। 

সফি মোল্লা জানায়, সোমবার রাতে তার রোপনকৃত ৪৯ শতাংশ মুরিকাটা পেয়াজের জমিতে ঘাস নাশক ছিটায় দূর্ত্তরা।এতে তার জমির সব পেয়াজ মরে যায়। ঘটনাটি তিনি মঙ্গলবার সকালে দেখতে পান। তিনি জানান, আলম শেখের সাথে তার দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো। মাঝে মাঝে সে পেয়াজ নষ্ট করার হুমকী দিতো। সফি মোল্লার ধারনা আলম শেখ দূর্বত্ত দলের নেতৃত্ব দিয়েছে।

বিষয়টি জানার জন্য আলম শেখের বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এলাকাবাসী তৈয়ব আলী জানান, সফির সাথে আলমের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো। এ নিয়ে কয়েক দফা সালিসও হয়েছে। সফি সালিস মানলেও আলম মানে না।

উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানান, কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর এলাকায় রাতের আধারে ঘাস নাশক ছিটিয়ে মুরিকাটা পেয়াজ নষ্ট করার ঘটনা শুনেছি। যারা এ ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্থ কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এনে সহযোগীতা করা হবে।

 এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্থি দাবী করেছে এলাকাবাসী।

לא נמצאו הערות


News Card Generator