শুক্রবার ২৮ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবস্যা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তাকে মাদকসহ কয়েকবার আটকও করে। কয়েকদিন পরেই সে জামিনে মুক্ত হয়ে পুনরায় স্বগৌরবে মাদক ব্যবস্যা শুরু করে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ রুহুল আমিন জানান, তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলা সহ ১৮ টি মামলা রয়েছে। তাকে নতুন আরেকটি মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট