চিরিরবন্দরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
চিরিরবন্দরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। ..
শুক্রবার ২৮ নভেম্বর  দুপুর ১২ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর নিজ বাড়ি থেকে আটক করা হয়।
 
এলাকাবাসী জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবস্যা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তাকে মাদকসহ কয়েকবার আটকও করে। কয়েকদিন পরেই সে জামিনে মুক্ত হয়ে পুনরায় স্বগৌরবে মাদক ব্যবস্যা শুরু করে।
 
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ রুহুল আমিন জানান, তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলা সহ ১৮ টি মামলা রয়েছে। তাকে নতুন আরেকটি মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
لم يتم العثور على تعليقات


News Card Generator