পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ 
” আমার স্বাস্থ্য, আমার অধিকার” এই শ্লোগান সামনে রেখে গরীব অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচীর উদ্বোধনী করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনি'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, মাসুদ রানা প্রধানের সহধর্মীনি মনিরা আক্তার কেমি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রেজাউল করিম, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মঞ্জুরে মওলা পলাশ, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান মহুরী, বাগজানা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সম্পাদক আঃ রাজ্জাক রাজু মাষ্টার, স্থানীয় বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি সহ অনেকে।
মেডিকেল ক্যাম্পে আসা অত্র এলাকার শত শত বিভিন্ন ধরনের রোগিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়। জেলা উপজেলার একদল অভিজ্ঞ ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

Geen reacties gevonden


News Card Generator