খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশের অভিযানে চোরাই ইজিবাইক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাতে নতুন রাস্তা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া দুজন হলেন—
১) ইয়াসিন আরাফাত ওরফে হৃদয় (৩১), পিতা ইব্রাহিম মোল্লা, ঠিকানা—নয়াবাটি, থানা খালিশপুর, খুলনা।
২) আল শাহরিয়ার হোসেন ওরফে হৃদয় ওরফে পারভেজ (২৩), পিতা মো. সুজন হাওলাদার, ঠিকানা—দেয়ানা মোল্লাপাড়া, থানা দৌলতপুর, খুলনা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ নতুন রাস্তা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় চোরাই যানবাহন চক্রের সদস্য হিসেবে পরিচিত দুইজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা নং-১৬, তারিখ ২৭ নভেম্বর ২০২৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে পূর্বেও চুরিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোরাই যানবাহন চক্রের আরও সদস্য ও চক্রের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0