নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুজনের পরকীয়া জানতে পেরে স্ত্রীর আত্মহত্যা! না পরিকল্পিত হত্যা!

মো. ইমরান মোল্যা, ফরিদপুর:
Eidok-এ শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুজনের পরকীয়া জানতে পেরে স্ত্রীর আত্মহত্যা! না পরিকল্পিত হত্যা!
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতার পরকীয়ার জেরে স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে শ্বশুরালয় মধুখালীতে গভীর রাতে মৃতদেহের দাফন সম্পন্ন। আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকান্ড এ নিয়ে এলাকায় ধোয়াসার সৃষ্টি হয়েছে।

 

ঢাকা ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের আলগাপাড়া গ্রামের হারুণ অর রশিদের ছেলে ও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো. সুজন মোল্যা। তিনি স্ত্রী খাসনুর জাহান রিনথীকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি এক ছাত্রলীগ নেত্রীর সাথে স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে স্ত্রী রিনথী গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের ধারণা, রিনথীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে।

 

জানা যায়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা হল ছাত্রলীগের সাবেক সভাপতি বহুল আলোচিত সমালোচিত নেত্রী বেনজীর হোসেন নিশির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন মো. সুজন মোল্যা। একই অফিসে বেনজির হোসেন নিশি চেয়ারম্যান ও মো. সুজন মোল্যা এমডি পদে দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে নারীলোভী সুজনের সাথে নিশির সখ্যতা গড়ে উঠে। ৫ আগস্টের পর বিভিন্ন মামলার পলাতক আসামি বেনজির হোসেন নিশিকে প্রায় ৯ মাস আগে গ্রেপ্তার করে সাতক্ষীরা জেলা পুলিশ। পরবর্তীতে নিশিকে জামিনে ছাড়াতে উঠেপড়ে লাগে সুজন মোল্যা। এতে সন্দেহ হয় সুজনের স্ত্রী রিনথীর। খোঁজখবর নিয়ে তাদের পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। দাম্পত্য কলহের এক পর্যায়ে গত বৃহস্পতিবার ১৩ মাসের একটি দুগ্ধপোষ্য কন্যা শিশু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিনথী।

 

স্থানীয় সূত্রে জানায়, মামাতো বোন রিনথীকে কয়েক বছর পূর্বে বিয়ে করে সুজন মোল্যা। পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্বামীকে নিবৃত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় সে। স্বামী স্ত্রীর এই কলহ উভয় পরিবার জেনে একাধিকবার সুজনকে সতর্ক করলেও সংশোধন না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় সে। রিনথীর আত্মহত্যার পর তার পরিবারকে ভুল বুঝিয়ে এবং অর্থনৈতিক সুবিধা দিয়ে চতুর নারীলোভী সুজন মোল্যা রিনথীর পরিবারের নিকট থেকে অনাপত্তিপত্র নিয়ে ময়নাতদন্ত ছাড়াই রাতের আধারে তড়িঘড়ি করে মধুখালীর শ্বশুরালয়ে রিনথীর মৃতদেহ দাফন সম্পন্ন করে ঢাকায় ফিরে যায়। এলাকাবাসী রিনথীর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনসহ নানা অপকর্মের হোতা নিষিদ্ধ ঘোষিত এ ছাত্রলীগ নেতাকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে থেকে জুলাই বিপ্লব ও অন্তবর্তী সরকারের নানা কর্মকান্ডকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট সরকারের সহযোগী সুজন মোল্যা।

 

এ বিষয়ে মোবাইল ফোনে সুজন মোল্যার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। আমার ১৩ মাসের একটি সন্তান রয়েছে। স্ত্রীর আত্মহত্যার কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত। তুচ্ছ ঘটনায় অভিমান করে আমার স্ত্রী শোবার ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করি। আমার শ্বশুর বাড়ির কারও কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের ইচ্ছায় শ্বশুরবাড়িতে দাফন করা হয়েছে। বিষয়টি নিয়ে লেখালেখি না করলে খুশি হবো।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এক্সক্লুসিভ গাজীপুরে আনসার সদস্যদের ওপর হামলা: মহাপরিচালকের হাসপাতালে পরিদর্শন ও কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি 82 ভিউ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া এক্সক্লুসিভ শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি,সভাপতি রেজা কিবরিয়া 93 ভিউ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এক্সক্লুসিভ কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত 110 ভিউ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন এক্সক্লুসিভ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন,প্রস্তুত প্রশাসন 244 ভিউ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা এক্সক্লুসিভ কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা 143 ভিউ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা এক্সক্লুসিভ দৈনিক আজকের দর্পনের এক যুগ পূর্তি ১২ বছরের পথচলায় গণমানুষের কথা বলার প্রত্যয়ে এগিয়ে চলা 126 ভিউ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এক্সক্লুসিভ রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা 158 ভিউ