ঘনঘন ভূকম্পন: নরসিংদীতে পুরোনো ভবনের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ | আই নিউজ বিডি

নরসিংদী

ঘনঘন ভূকম্পন: নরসিংদীতে পুরোনো ভবনের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ঘনঘন ভূকম্পন: নরসিংদীতে পুরোনো ভবনের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
Eidok-এ শেয়ার
ঘনঘন ভূকম্পন: নরসিংদীতে পুরোনো ভবনের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
ছবি: সংগৃহীত

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র নিশ্চিত করেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটি মৃদু মাত্রার হলেও স্থানীয় মানুষের মধ্যে মুহূর্তেই উদ্বেগ–উৎকণ্ঠা তৈরি হয়।

তবে এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ২১ ও ২২ নভেম্বর তিন দফায় নরসিংদীতে ভূকম্পন অনুভূত হয়—যার উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল ও মাধবদী এলাকা। স্বল্পমাত্রার হলেও ধারাবাহিক ভূমিকম্পে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।

শহর ও উপজেলা অঞ্চলে বসবাসকারীরা জানান, বারবার কম্পনে ঘরবাড়ির নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। বিশেষত পুরোনো ভবন ও অপরিকল্পিত স্থাপনা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

স্থানীয়দের দাবি, ভূকম্পনের ধারাবাহিকতায় দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, নিরাপত্তা পরীক্ষা ও জরুরি প্রস্তুতি জোরদার করা জরুরি।

জেলার সাধারণ মানুষের প্রত্যাশা—প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views