কুষ্টিয়ায় বড় স্টেশন গেটম্যান শুভর বিরুদ্ধে প্রতারণা ও স্ত্রী নির্যাতনের অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুষ্টিয়ায় বড় স্টেশন গেটম্যান শুভর বিরুদ্ধে প্রতারণা ও স্ত্রী নির্যাতনের অভিযোগ..

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
কুষ্টিয়ায় বড় স্টেশন গেটম্যান শুভর বিরুদ্ধে প্রতারণা ও স্ত্রী নির্যাতনের অভিযোগ..
কুষ্টিয়ায় বড় স্টেশন গেটম্যান শুভর বিরুদ্ধে প্রতারণা ও স্ত্রী নির্যাতনের অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

কুষ্টিয়ায় এক তরুণীকে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক দাবি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী মো. আসাদুজ্জামান শুভর (৩০) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই বাদশা। শনিবার (১১ অক্টোবর ২০২৫) কুষ্টিয়া মডেল থানায় এসে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি গ্রামের বাসিন্দা নিলুফা (ছদ্মনাম), বয়স ২১—এর সঙ্গে বিয়ে হয় এনআইডি অনুযায়ী পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়ার বাসিন্দা মো. কামরুজ্জামানের ছেলে মো. আসাদুজ্জামান শুভ (৩০)-এর সাথে। তবে তার স্থায়ী ঠিকানা কুষ্টিয়া শহরের হরিশংকরপুর রেলগেট এলাকা, এবং তিনি বর্তমানে কুষ্টিয়ার বড় রেলস্টেশনে গেটম্যান হিসেবে কর্মরত আছে।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই সামান্য বিষয়কে কেন্দ্র করে স্ত্রী নিলুফাকে (ছদ্মনাম) শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন শুভ। তিনি নেশাজাতীয় দ্রব্য সেবন, জুয়া খেলা এবং পরনারীতে আসক্ত—এমন অভিযোগকরেন ভুক্তভোগীর পরিবার।
এছাড়া, শুভর আগের স্ত্রী ও একটি সন্তান রয়েছে—এ তথ্য নিলুফার (ছদ্মনাম) কাছ থেকে গোপন রেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানার পর স্ত্রী তার অনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসতে বললে শুভ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং একাধিকবার মারধর করে শরীরে জখম সৃষ্টি করেন।

পরিবার জানায়, দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে সাত মাস আগে নিলুফা (ছদ্মনাম)  হতাশ হয়ে হারপিক পান করেন। পরে পরিবার দ্রুত তাকে হাসপাতালে নিলেও তার খাদ্যনালী গুরুতরভাবে পুড়ে যায় এবং পরে ঢাকায় অস্ত্রোপচার করতে হয়। তিনি এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।

অভিযোগে উল্লেখ রয়েছে—১০ মাস আগে নিলুফার (ছদ্মনাম)  ব্যবহৃত ১২ আনা স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা), একটি স্মার্টফোন (৩০ হাজার টাকা) এবং একটি ল্যাপটপ (৬৪ হাজার টাকা) কৌশলে নিয়ে বিক্রি করেন শুভ। এছাড়া ভয়ভীতি দেখিয়ে নিলুফার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মোট সাত লাখ টাকা আদায় করে তা অপব্যবহার করেন।
পরিবারের দাবি, আমাদের জিনিস ফেরত চাইলে গত ছয় মাস ধরে শুভ একের পর এক তারিখ দিয়ে আসছেন কিন্তু কোনো মালামাল বা অর্থ ফেরত দেননি।

শনিবার (১১ অক্টোবর)  সকাল ১১টার দিকে বড় স্টেশন এলাকায় শুভর কাছে মালামাল ফেরত চাইলে তিনি আবারও সময় চান। পরে নিরুপায় হয়ে ভাই বাদশা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশের কাছ থেকে শুভ ১৫ দিন সময় চেয়ে নেই, কিন্তু ১৫ দিন পার হয়ে গেলেও শুভর আর কোন খোঁজ পায় না পুলিশ। পরে কুষ্টিয়া  বড় রেলস্টেশনে শুভর খোঁজ নিতে গেলে স্টেশনমাস্টাররা জানান, শুভর নিয়মিত ডিউটি থাকলেও তিনি গত সপ্তাহ থেকে কাজে আসছেন না। তাকে অনুপস্থিত দেখানো হচ্ছে, এবং রেলওয়ে কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

স্থানীয় আরও কয়েকজন জানান, শুভ চাকরি দেওয়ার নাম করে অন্তত চার-পাঁচজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরে তারা জানতে পারেন শুভ প্রতারণা করেছেন এবং তাদের অর্থও ফেরত দেননি। এখন তিনি এলাকাবাসীর চোখে “বাটপার” হিসেবে পরিচিত।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে শুভকে ডেকে কথা বললে তিনি ১৫ দিনের সময় চান। কিন্তু পরে আর ফোন ধরেননি। যেহেতু এটি পারিবারিক সংক্রান্ত জটিল বিষয়, আমরা বাদীকে আদালতের মাধ্যমে মামলা করার পরামর্শ দিয়েছি।

শুভর বাবা মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন—আমার ছেলে কোথায় আছে, আমি জানি না। তবে স্থানীয়রা দাবি করেছেন, শুভোর বাবা কামরুজ্জামানও প্রতারণায় জড়িত এবং ছেলে বাপের মতোই মানুষ বলে মন্তব্য করেন।

শুভর কর্মস্থল গুলোতে খোঁজ নিয়ে জানতে পেরেছি, সে বেতন পাই ১৫ হাজার টাকা, কিন্তু তার চলাফেরা দেখে মনে হয় নবাব জাদা। তিনি আইফোন ১৫ ব্যবহার করেন। তিনি গরুর মাংস ছাড়া ভাত খেতে পারেন না। তার এই চলাফেরা দেখে তার সহকর্মীরা তার প্রতি অতিষ্ঠ। 

Geen reacties gevonden


News Card Generator