গলাচিপা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গলাচিপা উপজেলা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গলাচিপা এন জেড আলিম মাদ্রাসা সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা।
মাহফিলে নেতাকর্মীরা বেগম জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
বক্তারা বলেন, “বেগম জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তার দ্রুত সুস্থতা পুরো জাতির প্রত্যাশা।”
অনুষ্ঠানে ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন
Приложение «Eye News BD»
Комментарии 0