আখের গোছানোদের আর ভোট নয় : কাজিপুরে মান্না

****
分享到 Eidok
আখের গোছানোদের আর ভোট নয় : কাজিপুরে মান্না
图片:来源收集

কাজিপুরে নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল (২৫ নভেম্বর) মঙ্গলবার বিকেলে আলমপুর চৌরাস্তা পৌর মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তারা গণতান্ত্রিক রাষ্ট্র ও কল্যাণমুখী রাজনীতির পক্ষে জোরালো বক্তব্য রাখেন।

সমাবেশের প্রধান অতিথি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “এবার সুযোগ এসেছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। জনগণের ভোটে যারা জনগণের সরকার গঠন করবে, তাদেরই নির্বাচিত করতে হবে। যারা জনগণের ভোট নিয়ে নিজেদের আখের গোছায়, তাদের আর ভোট দেবেন না।” তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষের ভাগ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সত্যিকারের জনকল্যাণে বিশ্বাস রাখে এমন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “শেষ সময়ে শেখ হাসিনা এক ভয়ংকর শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিলেন— আমরা তা স্পষ্ট দেখেছি। ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে তিনি আমাদের সন্তানদের নির্বিচারে গুলি করে হত্যা করেছেন, এমনকি শিশুরাও রেহাই পায়নি।”

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বপ্ন নিয়ে— যেখানে সমতা, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। কিন্তু গত ৫৪ বছরে সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। শাসকগোষ্ঠী রাষ্ট্রীয় শক্তিকে নিয়ন্ত্রণে নিয়ে সম্পদ লুট করেছে এবং দেশকে স্বৈরাচারী কাঠামোর দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী ও নাগরিক ঐক্যের যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক নূর হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সদস্য সচিব মোকলেছুর রহমান সবুজ, কামারখন্দ সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক, ছানোয়ার হোসেন, জেলা কমিটির সদস্য ও সাবেক ছাত্র ঐক্যের সদস্য সচিব মুনছুর আলী, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক রকিবুল ইসলাম সোনাই, সদস্য সচিব কাওছার আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্য জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা আজ অত্যন্ত জরুরি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论