কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক:
مشاركة على Eidok
কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৪
الصورة: مجمّعة

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল আমিন মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডেকে নিয়ে মারধর এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে সংঘটিত এ ঘটনায় একই এলাকার চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন:

  • মো. আনিস (২০), পিতা নুরুল হোসেন
  • ওসমান গণি (৫৫), পিতা মৃত শফি মিয়া
  • নাছির (৬০), পিতা আলম ছবি
  • রুবেল (২০), পিতা ওসমান গণি

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওসমান গণি আল আমিন মার্কেটে মাছ কিনতে গেলে একই এলাকার শাহাদাত হোসেন তাকে এক পাশে ডেকে নিয়ে মারধর করেন। পরে শাহাদাতের ভাই ও আত্মীয়রা লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় যোগ দিলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের রূপ নেয়।

স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে প্রথমে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বের একটি তুচ্ছ ঘটনা এবং রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় একটি দোকান লুটপাটের অভিযোগও উঠেছে।

আহত ওসমান গণির স্ত্রী রেহেনা বেগম জানান, মঙ্গলবার সকালে একই এলাকার শাহাদাত হোসেনসহ কয়েকজন প্রকাশ্যে তার স্বামীর ওপর হামলা চালান। তার স্বামীর চিৎকারে আনিস, নাছির ও রুবেল ঘটনাস্থলে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা এখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প آخر ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 59 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন آخر বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 72 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা آخر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 109 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 148 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 161 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 154 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 121 Views