বরগুনা, ২৫ নভেম্বর, ২০২৫: বরগুনার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) তাসলিমা আক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল বা ব্যক্তি আলাদা সুবিধা নেওয়ার সুযোগ পাবে না। তিনি বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সামনে আমাদের বড় চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রশাসনের কারো দুর্নীতি বা স্বজনপ্রীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে,
সোমবার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ, পাথরঘাটা থানা, পাথরঘাটা পৌরসভা এবং উপজেলা পরিষদ- পরিদর্শন করে এ কথা বলেন তিনি,পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদের সভাকক্ষে সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রগতির নানা বিষয় উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।