দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিকের পিতার… | আই নিউজ বিডি

দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিকের পিতার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া..

MD Kaisar hamid avatar   
MD Kaisar hamid
দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিকের পিতার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া..
দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিকের পিতার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া..
ছবি: সংগৃহীত
দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক



বান্দরবান প্রতিনিধি :মো,হাসান

দৈনিক প্রতিদিনের কাগজ–এর ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)–এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিকের পিতা সালিম উদ্দিন আর নেই।
তিনি সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, রাত ৮টায় নেত্রকোণা জেলার কেন্দুয়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন—ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি তিন পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সালিম উদ্দিন তাঁর সততা, মানবিকতা, পরিবার-পরিজনের প্রতি দায়িত্ববোধ ও শান্ত-স্বভাবের জন্য এলাকায় অত্যন্ত সুনামের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ছাড়াও সহকর্মী, শুভানুধ্যায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে আই নিউজ পরিবারের পক্ষ থেকেও মরহুমের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।পত্রিকার সম্পাদক ও  সর্বস্তরের সদস্যরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দেন—আমিন।

Inga kommentarer hittades


News Card Generator