জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার
জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ 

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার সাওতালপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯শ ৭০ পিচ ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন উদ্ধার করেছে।
সোমবার (২৪) দুপুরে মংলা বিজিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করেন। 
সন্ধ্যায়  জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানায়, সাওতালপাড়া সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন চোরাকারবারী দৌড়ে পালিয়ে যান। সেখানে বিজিবি সদস্যরা পলিথিন ব্যাগে মোড়ানো একটি পোটলায় উল্লেখিত ইঞ্জেকশন গুলো মালিক বিহীন করে হিলি কাস্টমসে জমা দেন। যার আনুমানিক সিজার মূল্য ২লক্ষ ৯৫ হাজার ৫শত টাকা।

বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত এলাকা মাদক, চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগনের সহযোগিতা চেয়েছেন।

没有找到评论


News Card Generator