বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুষ্টিয়ার মিরপুরে মৎস্যজীবী দলের মতবিনিময়… | আই নিউজ বিডি

কুষ্টিয়া

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুষ্টিয়ার মিরপুরে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা

****
Eidok-এ শেয়ার
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুষ্টিয়ার মিরপুরে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য তুলে ধরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে মশান বাজার এলাকায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর( বিকেলে আয়োজিত এ সভায় নেতাকর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুষ্টিয়া-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা আমাদের অঙ্গীকার। আমরা যদি ধানের শীষকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা করি—তাহলে ধানের শীষকে বিজয়ী করতেই হবে। প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো। তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি নানা ষড়যন্ত্র এখনো চলছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করাই আজ আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল ইসলাম আসাদ। প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রেজাউল করিম রেজা।
তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্য ও সচেতনতা এখন সবচেয়ে জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইমরান আহম্মেদ, সভাপতি, মিরপুর পৌর মৎস্যজীবী দল সালাউদ্দিন, সাধারণ সম্পাদক, মিরপুর পৌর মৎস্যজীবী দল
তারা বলেন, দলীয় কর্মসূচি সফল করতে সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা ও সমন্বয় অপরিহার্য।

সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মনিরুজ্জামান (মনির)। সঞ্চালনা করেন মিরপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের চমন।

সভায় বক্তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফার তাৎপর্য, দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং আসন্ন জাতীয় রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় মিরপুরের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী, সমর্থকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 51 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 34 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views