আদমদীঘিতে বিয়ের আবদার না মানায় যুবকের আত্মহত্যা | আই নিউজ বিডি

আদমদীঘিতে বিয়ের আবদার না মানায় যুবকের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে বিয়ে করার আবদার কালক্ষেপণ করায় পিতা-মাতার ওপর অভিমান করে জামিউল ইসলাম (২১) নামের এক যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি আদমদীঘি উপজেলার দেলুঞ্জ গ্রামের মনসুর আলী মিঠুর ছেলে..
I-share sa Eidok
আদমদীঘিতে বিয়ের আবদার না মানায় যুবকের আত্মহত্যা
Larawan: kuha mula sa arkibo

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামের মনসুর আলী মিঠুর ছেলে জামিউল ইসলাম বিয়ে করার জন্য কয়েকদিন আগে পিতা-মাতার কাছে আবদার করে। ছেলের আবদার শুনে তার পিতা-মাতা ৩/৪ মাস পর বিয়ে করাবে বলে জামিউলকে জানান। এদিকে তার পিতা-মাতা বিয়ে দেওয়ার বিষয়ে কালক্ষেপণ করায় ছেলে জামিউল ইসলাম তার পিতামাতার ওপর অভিমান করে শনিবার দুপুরে নিজ বাড়ির মাটির দ্বিতলা ঘরের তালার আড়ার সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় জানানোর পর পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মামলা করা হয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 23 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views