নওগাঁর মহাদেবপুর উপজেলায় আজ এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপি মনোনীত নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন—আলীদেওনা রাইপুর নেছারিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ,সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন,বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো প্রমুখ।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
Aplikacija „Eye News BD”
Komentari 0