গণতন্ত্রে পালানোর রাজনীতি নয়—সুশাসনের অঙ্গীকার নিয়ে মাঠে মুফতি আবু বকর সিদ্দিক

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতায় এলে মামলা বানিজ্য, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্..
Eidok پر شیئر
গণতন্ত্রে পালানোর রাজনীতি নয়—সুশাসনের অঙ্গীকার নিয়ে মাঠে মুফতি আবু বকর সিদ্দিক
تصویر: ماخوذ

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক বলেছেন, “আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবেনা, কোন মামলা বানিজ্য হবে না।”

আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) বেলা ১২টায় আলীপুর ইউনিয়নের এক জনসভায় তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন—“যাঁরা জোর করে ক্ষমতায় আসে, ক্ষমতা চলে গেলে রাতারাতি পালিয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংস্কৃতি দেখতে চায় না। এগুলো বন্ধ করতে হবে।”

দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন—“এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু মাদক, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, দূর্নীতি ও মামলাবাজি কিছুই বন্ধ হয়নি। কারণ শুধু নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। আমরা নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২নং আলীপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রফেসর মোঃ আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মজিবুর রহমান আজবাহার প্যাদা, উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দশমিনা।
হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল, সভাপতি, উপজেলা শাখা। মাওলানা রুহুল আমিন রুহানি, সেক্রেটারী, উপজেলা শাখা।
এইচএম আবু তাহের খান, সাংগঠনিক সম্পাদক। নাজমুল হুদা রিপন, সভাপতি, গলাচিপা পৌর শাখা। আবদুল হাই মৃধা, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীপুর ইউনিয়ন। মাওলানা রবিউল ইসলাম, প্রচার সম্পাদক। শাহ আলম মোল্লা, সহ-সভাপতি, ইউনিয়ন শাখা। কাওসার মীর, সভাপতি, যুব আন্দোলন। মাওলানা ইমরান হোসেন, সাধারণ সম্পাদক। হাফেজ আরাফাত হোসেন, সভাপতি, ইউনিয়ন ছাত্র আন্দোলন।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا