দুর্গাপুরে বিশ্ব শান্তি কল্পে ৫৬ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলছে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে বিশ্ব শান্তি কল্পে ৫৬ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলছে..

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে বিশ্ব শান্তি কল্পে ৫৬ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলছে..
দুর্গাপুরে বিশ্ব শান্তি কল্পে ৫৬ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলছে..
ছবি: সংগৃহীত
প্রতি বছরের মত এবারও বিশ্ব শান্তি কল্পে নেত্রকোনার দুর্গাপুরে উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দিরে ৫৬ প্রহর (৭ দিন) ব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলছে ।..

সোমবার (১৭ নভেম্বর ) অধিবাসের মধ্য দিয়ে এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে শেষ হবে আগামী সোমবার (২৪ নভেম্বর  )। দেশের বিভিন্ন অঞ্চলের ৬টি কীর্তনের দল এই  হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান পরিবেশন করছে।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ভক্ত প্রতিদিন মন্দিরে এসে হরিনাম শুনছে। আগত ভক্তদের জন্য মন্দিরে রয়েছে প্রসাদের ব্যবস্থা। এ অনুষ্ঠানকে ঘিরে মন্দির এলাকায় বসেছে বিভিন্ন দোকান। যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধর্ম গ্রন্থ, পূজার সরঞ্জাম এবং রকমারী খাবার।

শিব বাড়ি সেবা সংঘ মন্দির কমিটির সভাপতি  লিংকন কুমার চন্দ বলেন, দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্বশান্তির প্রত্যাশায় এ হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এ অনুষ্ঠান সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

没有找到评论


News Card Generator