সোমবার (১৭ নভেম্বর ) অধিবাসের মধ্য দিয়ে এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে শেষ হবে আগামী সোমবার (২৪ নভেম্বর )। দেশের বিভিন্ন অঞ্চলের ৬টি কীর্তনের দল এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান পরিবেশন করছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ভক্ত প্রতিদিন মন্দিরে এসে হরিনাম শুনছে। আগত ভক্তদের জন্য মন্দিরে রয়েছে প্রসাদের ব্যবস্থা। এ অনুষ্ঠানকে ঘিরে মন্দির এলাকায় বসেছে বিভিন্ন দোকান। যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধর্ম গ্রন্থ, পূজার সরঞ্জাম এবং রকমারী খাবার।
শিব বাড়ি সেবা সংঘ মন্দির কমিটির সভাপতি লিংকন কুমার চন্দ বলেন, দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্বশান্তির প্রত্যাশায় এ হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এ অনুষ্ঠান সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট