গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য দল তৈরি হয়নি’ — হাসান মামুন

গলাচিপায় বিএনপির বিশাল জনসভায় কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেছেন—“জাতীয়তাবাদী দল কারও করুণায় রাজনীতি করে না, নিজেদের শক্তিতেই নির্বাচনে জয়ী হবে বিএনপি।”
হাজারো ..
اشتراک‌گذاری در Eidok
গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য দল তৈরি হয়নি’ — হাসান মামুন
عکس: گردآوری‌شده

তারিখঃ ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুক্রবার বিকাল ৫টায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসান মামুন।

তার বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউকে বর্গা দেওয়ার জন্য তৈরি হয়নি। আমরা নিজেদের শক্তি, জনসমর্থন ও নীতি নিয়ে নির্বাচনে লড়াই করবো।”

জনতার প্রতি আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন—“আপনারা যাকে চান, তিনিই আপনাদের প্রতিনিধি হয়ে নির্বাচন করবেন। যদি আপনারা আমাকে চান, আমি আপনাদের হয়ে লড়বো। কোন জোট কী বললো তা দেখার সময় নেই। আমরা অবশ্যই নির্বাচনে অংশ নেবো। কোন শক্তিই আমাদের আটকে রাখতে পারবে না।”

বর্তমান রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, “জাতীয়তাবাদী দল কারো করুণায় রাজনীতি করে না। সামনে আরও বহু জোট দেখা যাবে। কিন্তু শক্তি থাকলে নিজেদের শক্তিতেই জয় দেখাতে হবে। বিএনপি অন্য কারও ইশারায় রাজনীতি করে না।”

তিনি কারও নাম না করে সাম্প্রতিক এক তরুণ নেতার রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে বলেন, “৫ আগস্টের পর তার বক্তব্যের ওঠানামা দেখুন। এক সপ্তাহে এক কথা, আরেক সপ্তাহে আরেক কথা—এই রাজনীতি আমাদের নয়। শত্রু-মিত্র চিনতে বিএনপি সক্ষম। গলাচিপা-দশমিনার বিএনপি কোন হঠকারী নেতৃত্বের পেছনে দাঁড়ায় না।”

উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিলে জনসভায় আরও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন —
পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, আবু ইউসুফ রাড়ি, মো. জসিম উদ্দিন রাড়ি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, শহিদুল ইসলাম মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক মু. হারুন অর রশিদ, গণশিক্ষা সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. আলী জিন্নাহসহ জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ের বিপুল নেতা-কর্মীরা।

হাজারো মানুষ জনসভায় উপস্থিত হয়ে মাঠটিকে কানায় কানায় পূর্ণ করে তোলে। নেতাদের বক্তব্যে ‘পরিবর্তনের ডাক’ ঘিরে জনতার উত্তেজনা ও আশা স্পষ্ট হয়ে ওঠে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد