বাজিতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন | আই নিউজ বিডি

বাজিতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
বাজিতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন..
বাজিতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন..
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুরে আশিনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন..

বাজিতপুর উপজেলার আশিনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর সম্মানিত শিক্ষকবৃন্দের নাম ঘোষণা, ফুলের তোড়া প্রদান এবং সভাপতির অনুমতি গ্রহণের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সহীদুল ইসলাম সোহেল। তিনি বলেন, ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পুষ্টির মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন, পিটিআই ইনস্ট্রাক্টর মো. কুতুব উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর নাসির উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মো. আবদুর রাশীদ, পল্লী বিদ্যুতের কর্মকর্তা বোরহান উদ্দিন বকুল এবং পল্লী বিদ্যুৎ সমিতি নরসিংদীর এজিএম মীর নূর মোহাম্মদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও শিক্ষাগত অগ্রগতির জন্য এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর।

ফিডিং কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত পুষ্টিকর খাবার পাবে—যা তাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Ingen kommentarer fundet


News Card Generator