দলের বাইরে গেলে নেতা চেনার সময় নাইঃ শিপলু খাঁন

উলানিয়া বন্দরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শিপলু খান। দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ মূল্যায়ন করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ধানের শীষের বাইরে নির্বাচন না ক..
Partager sur Eidok
দলের বাইরে গেলে নেতা চেনার সময় নাইঃ শিপলু খাঁন
Photo : collectée

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আলহাজ্ব শিপলু খান স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের উলানিয়া বন্দরে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“ধানের শীষের বাইরে আমরা কোনো নির্বাচন করবো না। দল আমার মা, আমি মায়ের জন্য কষ্ট করবো। দুইবার গ্রেফতার হয়েছি, রিমান্ড সহ্য করেছি। রিমান্ডে আমাকে ১৪ ফিট উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল। গরম পানি নাকে গেলে কেমন যন্ত্রণা হয় আমি জানি।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের আগে যারা নৌকা নৌকা করে ঘুরতো, আজ তারা বিএনপির বড় নেতা হয়ে গেছে। দল যাকে মনোনয়ন দেবে—আমরা তার সাথেই থাকবো। আমার নেতা শহীদ জিয়া, আমার নেতা খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান। দলই আমার পরিচয়।”

শিপলু খান বলেন, “আমার থেকে গলাচিপায় কেউ বেশি কষ্ট করেনি। আমরা যে নির্যাতিত হয়েছি তার চেয়ে গোলাম মাওলা রনি আরও বেশি নির্যাতিত হয়েছেন। যে দল আমাদের রাজনীতির জীবন দিয়েছে—সেই দলকেই আমরা আগলে রাখবো।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শিপলু খান, সাবেক চেয়ারম্যান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন
বীর মুক্তিযোদ্ধা জনাব সোহরাব হোসেন মিয়া,
জনাব মো. রফিকুল ইসলাম খান, জনাব আব্দুস সোবহান মিয়া, জনাব মনিরুজ্জামান নেছার, জনাবা মোসা. রেনু আক্তার,
জনাব মো. শাহাবুদ্দিন সিকদার, জনাব মো. শায়েব আলী মাতবর।

এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé